ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো শিক্ষকদের স্বজন সমাবেশ-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
ইবি শিক্ষক সমিতির আয়োজনে শুক্রবার দিনব্যপী ইবি ক্যাম্পাসে সকল শিক্ষক স্বপরিবারে স্বজন সমাবেশে অংশগ্রহণ করেন।
কর্মক্ষেত্রে শিক্ষকদের পারস্পারিক ভালোবাসার সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ইবি শিক্ষক সমিতির এ আয়োজনকে ধন্যবাদ জানান ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার।
ইবি শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এবং সাভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোভিসি প্রফেসর ড. শহিনুর রহমান।
ইবির সকল শিক্ষককে একটি পরিবারে অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষকদের মাঝে সৌহার্দ, সম্প্রীতি, ঐক্য গড়েতোলার মহান উদ্দেশ্যকে সামনে রেখে প্রথমবারের মত ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে ‘স্বজন সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে শিক্ষকদের উন্মুক্ত আলোচনা সভা শুর হয়। বক্তাদের বক্তব্যে, শিক্ষকদের মাঝে পারস্পারিক সম্পর্ক বৃদ্ধি এবং মিলেমিশে কাজ করার মাধ্যমে শিক্ষার মানকে ক্রমাগত উন্নীত করার কথা বার বার উঠেআসে। এছাড়াও মধ্যাহ্ন ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডার আসর, উন্মুক্ত চা-চক্র, শিক্ষকদের সন্তানদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। সকল খেলা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে (ইনডোর) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইবি শিক্ষক সমিতি প্রফেসর ড. এমতাজ হোসেন শিক্ষকদের উদ্দেশ্যে কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে ক্যাম্পাসে সকল বিভাগের চূড়ান্ত পরীক্ষা প্রত্যেক বছরের অক্টোবরের মধ্যে শেষ করে ডিসেম্বরের মধ্যে পরীক্ষার ফলাফল ঘোষণা, ক্যাম্পাসকে আর্ন্তজাতিক মানে উন্নীত করণের জন্য সকল ব্যবস্থা করা, শিক্ষকদের আনা নেয়ার জন্য এসি কোস্টার গাড়ী ব্যবস্থা করা, ক্যাম্পাসে একাডেমিক ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সকল কার্যক্রম অটোমেসনের আওতায় আনা ও সকল শিক্ষকদের এক সাথে কাজ করা।’
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ইবি শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড, মোহাম্মদ রেজওয়ান।
এমআইএস





