রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিবিরের সাধারণ সম্পাদকসহ দলের গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে ক্যাম্পাসে ঝটিকা মিছিল করেছে সংগঠনটির নেতা-কর্মীরা।
শনিবার সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে রবীন্দ্র কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে শতাধিক শিবিরের কর্মী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেয়। পরে পুলিশ আসার আগেই রবীন্দ্র কলা ভবনের সামনে থেকে বিভিন্ন দিকে সটকে পড়ে শিবির কর্মীরা।
মতিহার থানার অফিসার ইন চার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘কয়েকজন শিবির কর্মী ঝটিকা মিছিল বের করে সঙ্গে সঙ্গে সটকে পড়ে। নাশকতা ঠেকাতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
কেএইচ





