দুই দিনব্যপী ছাত্র ধর্মঘটের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল ও মোতাহার হোসেন ভবনের কয়েকটি বিভাগে তালা দিয়েছে ছাত্রদল। এর আগে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ধর্মঘটের ডাক দেয।
ছাত্র দলের দেয়া তালা পরে প্রক্টরিয়াল টিম ভেঙে দেয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এম আমজাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ছাত্রদল কার্জন হল এলাকায় কয়েকটি বিভাগে তালা লাগিয়ে দিয়েছিল। পরে আমাদের টিম গিয়ে সেগুলো ভেঙে দেয়। এ ছাড়া ক্যাম্পাস এলাকায় কোন সমস্যা নেই বলে জানান তিনি।
তিনি বলেন, ধর্মঘটে ক্যাম্পাসে খুব একটা সাড়া পড়েনি। ক্লাস চলছে। পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলোও যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে।
এএইচ





