২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি ) ‘ক’ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
পাসের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ফল ঘোষণা করেন।
পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে।
ভর্তিচ্ছু মোট ৯০ হাজার ৪২৪ জন ছাত্রছাত্রীর মধ্যে ৮৩ হাজার ৫৮২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১১ হাজার ৩৩০ জন উত্তীর্ণ হয়েছেন। অনুপস্থিত ছিলেন ৬ হাজার ৮৪২। পাসের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ। ‘ক’ ইউনিটে মোট আসনসংখ্যা ১ হাজার ৭৪৫টি।
গত ২১ অক্টোবর (শুক্রবার) ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এআই





