পানি নেয়াকে কেন্দ্র করে লিজা আক্তার নামে এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে ইডেন কলেজ ছাত্রলীগ। এই খবর প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। আর এ কারণে ওই ছাত্রীকে রোববার বিকালের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে ছাত্রলীগ।
তা না হলে তার হাত-পায়ের রগ কেটে দেয়ার হুমকি দিয়েছেন তারা। কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নার্গিস আক্তার এ নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে কলেজের জেবুন্নেছা হলে পানি নেয়াকে কেন্দ্র করে কলেজের বাংলা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী লিজাকে মারধর করেন ছাত্রলীগের নেত্রীরা।
এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই ওই ছাত্রীকে আবারও মারধরের চেষ্টা করে ছাত্রলীগের নেত্রীরা। রোববার সকালে অর্ধশতাধিক ছাত্রলীগের নেত্রীদের নিয়ে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নার্গিস ওই ছাত্রীকে হল থেকে বের হয়ে যেতে বলেন। তারা কোনোভাবেই ওই ছাত্রীকে হলে রাখতে আগ্রহী নন বলে জানা গেছে। মারধরের ঘটনা গণমাধ্যমে প্রকাশ পাওয়ার বিষয়টি তাদের মান-সম্মানে আঘাত হেনেছে বলেই লিজাকে হলে রাখতে চাইছেন না ছাত্রলীগের নেত্রীরা।
জেবুন্নেসা হলের সহকারী হোস্টেল সুপার আকলিমা খাতুন বলেন,'ছাত্রলীগের নেত্রীরা যা করবে তাই হবে।'
শনিবার রাত সাড়ে ৮টায় জেবুন্নেছা হলের সামনে খাবার পানি নিতে যান ২০৫ নম্বর কক্ষের লিজা আক্তার। সবাই লাইনে দাঁড়িয়ে পানি নিলেও নিয়মে ভেঙে সবার আগে পানি নিতে চান একই হলের ৪১৫ নম্বর কক্ষের একছাত্রী। এতে বাধা দিলে লিজার সঙ্গে তুমুল তর্ক বাঁধে তার। এসময় দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যান ওই ছাত্রী।
ওই ছাত্রী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নার্গিস আক্তারকে বিষয়টি জানান। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা নার্গিসের নেতৃত্বে দলবলে লিজার কক্ষে এসে তাকে ব্যাপক মারধর করে।
বিষয়টি সহকারী হল সুপার আকলিমা খাতুন জানতে পেরে লিজাকে ছাত্রলীগ নেত্রীর পা ধরে ক্ষমা চাইতে বলেন। জানের ভয়ে লিজা রাজি হন। কিন্তু তাতেও সন্তুষ্ট হয়নি ছাত্রলীগ নেত্রীরা।
[b]ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
ছাত্রীর রগ কাটার হুমকি ছাত্রলীগের
পানি নেয়াকে কেন্দ্র করে লিজা আক্তার নামে এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে ইডেন কলেজ ছাত্রলীগ। এই খবর প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। আর এ কারণে ওই ছাত্রীকে রোববার বিকালের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে ছাত্রলীগ
বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিত প্রার্থীদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাদের আটক করে শাহবাগ থানা-পুলিশ।
সিবগাতুল্লাহ ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করেনি ছাত্রদল
ক্যাম্পাসগুলোতে শক্তি প্রদর্শন ও শিক্ষার্থীদের জোরজবরদস্তির রাজনীতি পরিহার না করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবা। তিনি অভিযোগ করেন, অতীতে ছাত্রলীগের পরিণতি থেকে ছাত্রদল কোনো শিক্ষা নেয়নি।
যুব ও ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার
শেরপুরের নালিতাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের কাছে তথ্যনেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব হলেও বায়েজিদ বোস্তামি থানা পুলিশের কাছে কোনো তথ্য নেই।
















