জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগ কর্মী ও নাটক ও নাট্যতত্ত বিভাগের ছাত্র তানজিমুল হক অয়নের ও উপর পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের (ডেইরিগেট) সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান আকন্দের সঞ্চালয়নায় সমাবেশে বক্তারা জামায়াত-বিএনপির মানুষ হত্যার রাজনীতির তীব্র প্রতিবাদ জানান।

সমাবেশে জাবি শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনি, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল, সহ-সভাপতি আল আমিন সেতু, যুগ্ম সম্পাদক মিঠুন কুন্ডু, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সাইফ, ছাত্রলীগ নেতা দেব, মিনহাজ, জুয়েল, তানভীর, সজিব, সীমান্ত,পরাগ,রাকিব,সহ দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিরপুরের কাজিপাড়ায় পেট্রোল বোমায় জাবি ছাত্র অয়ন ও তার মা আহত হয়।তারা বর্তমানে ঢামেক বার্ণ ইউনিট চিকিৎসাধীন আছে।অয়নের অবস্থা আশঙ্কাজনক।

এসএইচ