ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ৭ সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি কর্তৃপক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) ও ৭ কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুললে পরবর্তীতে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৭ কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, “পরীক্ষা বন্ধের বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত। আজ সন্ধ্যায় আমরা ৭ কলেজের অধ্যক্ষরা ঢাবি উপ-উপাচার্যের সঙ্গে বৈঠক করেছি। সেখানে পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হয়।”

এমবি