সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে শিক্ষার্থীদের ভর্তির প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
রবিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ‘বি-১’ ইউনিটের ভর্তি প্রক্রিয়া শুরু হয়। এতে শিক্ষার্থীদের উপস্থিতি শতকরা ৭০ ভাগেরও বেশি ছিল।
ভর্তির প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের বি-১ ইউনিটের ১২ বিভাগের মধ্যে ৬টি বিভাগের সব আসন শেষ হয়ে গেছে। বিভাগগুলো হলো- কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। এছাড়া অন্য বিভাগে কিছু আসনে শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন।
বিকেল ৫টার দিকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়।
সোমবার সকাল ৯টা থেকে বি-১ ইউনিটের মেধাক্রমের ৪০১ থেকে ৮১৫ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
[b]সিলেট, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]