জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা বেদখল হল উদ্ধার, ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের শাখা অপসারণ ও নতুন হল নির্মাণসহ ৬ দফা দাবিতে আবারো বিক্ষোভ শুরু করেছে।
আজ বুধবার সকাল ১০টা থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে।
আন্দোলনের ১৮তম দিনে বুধবার বেলা ১১টায় ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো আবারো বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।
এদিকে ক্লাস বর্জন করে ৮ দফা দাবিতে জবি শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন করছে শিক্ষকরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাজোয়াযানসহ বিপুল সংখ্যক র্যা ব-পুলিশ মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত, গতকাল বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরিয়ে নেওয়ার দাবিতে ব্যাংকের ওই শাখার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
[b]ঢাকা,৫মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]