ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হবে বেলা ১১টায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫২টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৩৫টি স্কুল-কলেজসহ মোট ৮৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৪৬৫টি আসনের জন্য ৯০ হাজার ১৩০ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
এমকে





