চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫০ বছরের মাথায় এসে ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় অপারেজয় বাংলার আদলে এ ভাস্কর্য নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.ইফতেখার উদ্দিন চৌধুরী।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে নগরীর ওয়াল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, ‘প্রতিষ্ঠার ৫০ বছর মাথায় হলেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ ভাস্কর্য নির্মাণ করা হবে। এ জন্য ইতোমধ্যে স্পনসরও পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অপারেজয় বাংলার আলোকে এ ভাস্কর্য নির্মাণ করা হবে।’
জারিফ





