ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন এক ছাত্রদল কর্মী। ক্লাস শেষে বৃহস্পতিবার সকাল ১১টায় ফেরার পথে কলাভবনের নিচে ছাত্রলীগ কর্মীরা তার ওপর হামলা চালায়।

আহতের নাম মো. জহিরুল ইসলাম। তিনি বাংলা বিভাগের ৩য় বর্ষের ছাত্র।

আহতাবস্থায় জহিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ১০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জহিরুল ইসলাম ক্লাস শেষে কলাভবনের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সংঘবদ্ধ কয়েকজন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. আমজাদ আলী বলেন, ‘হামলার ঘটনা শুনেছি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারব না। প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকা, ৪ সেপ্টেম্বর টাইমনিউজবিডি.কম, কেএইচ