রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের একমাত্র হোস্টেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের ২ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর হলে তল্লাশি চালিয়ে ৪০ জনকে আটক করেছে দারুস সালাম থানা পুলিশ।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
দারুস সালাম থানা সূত্রে জানা গেছে,বুধবার সন্ধ্যায় ছাত্রলীগের ২টি গ্রুপের মধ্যে ধাওয়া-পল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে গতকালও (মঙ্গলবার) এই ২গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। হোস্টেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে প্রায়ই এ ধরনের সহিংস ঘটনা ঘটে।
কলেজ ছাত্রলীগের এক নেতা জানান,বাংলা কলেজের ছাত্রলীগের কমিটি প্রায় দেড় বছর আগে ভেঙে দেয়া হয়। বর্তমানে কোনো কমিটি নেই। কমিটি ভেঙে দেয়ার পর থেকেই কলেজে জুনিয়র ছাত্রলীগের কর্মীরা একমাত্র হোস্টেলটি দখলে নেয়। সিনিয়র নেতাদের হোস্টেল থেকে একাধিকবার বের করে দেয় তারা।
বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও এর কোনো সুরাহা হয়নি। বর্তমানে জুনিয়র ছাত্রলীগের কর্মীরাই কলেজের হোস্টেল দখলে রেখেছে। আর এতে পেছন থেকে নেতৃত্ব দিচ্ছে বহিরাগত কয়েকজন সন্ত্রাসী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদ জানান,ছাত্রলীগের ২টি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩০ থেকে ৪০ জনকে আটক করা হয়েছে। তবে সঠিক সংখ্যা বলা যাচ্ছে না।[b]
ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শিক্ষা
মিরপুর বাঙলা কলেজে ছাত্রলীগের ২গ্রুপের সংঘর্ষ, আটক ৪০
রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের একমাত্র হোস্টেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের ২ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর হলে তল্লাশি চালিয়ে ৪০ জনকে আটক করেছে দারুস সালাম থানা পুলিশ





