রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে সভাপতি গ্রুপের কবির ও সাধারণ সম্পাদক গ্রুপের মাসুদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বুধবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সভাপতি গ্রুপের কর্মী ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কবির ও সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাসুদের মধ্যে অনেকদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বরে বুধবার দুপুরে মাসুদ ও কবিরের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুদের নেতৃত্বে ৮-১০ জন কবিরকে মারপিট করে। কিছুক্ষণ পর কবির চাপাতি নিয়ে মাসুদের ওপর হামলা চালায়। এতে তার হাত জখম হয়। পরে পুলিশ ও ছাত্রলীগের সিনিয়র নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। আহতদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি দু’জনের মধ্যে মিটমাট করে দেওয়া হয়েছে। বড় ধরনের কিছু ঘটেনি।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, মাসুদ ও কবির একই বিভাগের শিক্ষার্থী। তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে একে অপরকে মারপিট করে। তবে বিষয়টি তারা নিজেদের মধ্যে সমাধান করে নেয়।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিক্ষা
রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে সভাপতি গ্রুপের কবির ও সাধারণ সম্পাদক গ্রুপের মাসুদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ ঘটনা ঘটে।





