আগামী ২৪ এপ্রিল স্থায়ী ক্যাম্পাসে বরিশাল বিশ্ববদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। ওই দিন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ভবন ও শিক্ষা কার্যক্রম উদ্বোধন করবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান জানিয়েছেন, সদর উপজেলার কর্নকাঠীতে ৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মান করা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভবন। আগামী ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী নমনির্মিত ওই ভবন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী আসার বিষয়টি আজ সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। এ লক্ষ্যে ক্যাম্পাসে সাজসজ্জার কাজ চলছে। তৈরি করা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যালবাম। এসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সমাবেশে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী।
এর আগে ২০১১ সালের ২ ফেব্রুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১২ সালের ২ ফেব্রুয়ারি নগরীর জিলা স্কুল প্রাঙ্গণে অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]