ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি শুরু হচ্ছে আগামী ২১ জুন রোববার। নির্ধারিত ছুটি শেষে শুক্র ও শনিবার থাকায় ১ আগস্ট পর্যন্ত বহাল থাকবে এ ছুটি। সে হিসেবে আগামী ২ আগস্ট রোববার থেকে ক্লাস শুরু হবে।
শুক্রবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ অধিদপ্তরের পরিচালক ড. নূর-ই-ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মকাল ও ঈদুল ফিতর ২০১৫ উপলক্ষে আগামী ২১ জুন ২০১৫ রোববার থেকে ৩০ জুলাই ২০১৫ বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। ৩১ জুলাই ও ১ আগস্ট শুক্রবার ও শনিবার থাকায় ক্লাস শুরু হবে আগামী ২ আগস্ট ২০১৫ তারিখে।
ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ১৬ জুলাই থেকে ২৯ জুলাই ২০১৫ পর্যন্ত বন্ধ থাকবে এবং ৩০ জুলাই ২০১৫ থেকে যথারীতি খোলা থাকবে।
এআর





