ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারী সড়ক দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার খুলনা-কুষ্টিয়া মহাসড়কের আলামপুর-বিত্তিপাড়ার মাঝামাঝি আটমাইলের লালন ফিলিং স্টেশনের সামনে একটি কাভার্ড ভ্যানের সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তারা দুইজনই প্রাণ হারায়।

নিহতরা হলেন আমিনুল ইসলাম বকুল ও সানোয়ার হোসেন।পুলিশ লাশ উদ্ধার করে কুষ্ঠিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ইবি পরিবারে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, শুক্রবার বিকাল পৈনে ৪টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পিয়ন মো: সানোয়ার হোসেন (৪০) এবং রেজিস্ট্রার অফিসের পিয়ন মো: আমিনুল ইসলাম বকুল (৪২) সাইকেল যোগে কুষ্টিয়া থেকে আসার পথে বিপরীত দিকে থেকে আসা আকিজ গ্রুপের একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

মৃত আমিনুলের বাড়ি পাবনা জেলার চাটমোহর উপজেলায় এবং সানোয়ার কুষ্টিয়া সদর থানার কালিশঙ্করপুর গ্রামে  ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে বলে জানাযায়।

হিমেল/নাজিব