রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বর্বোরোচিত হামলার প্রতিবাদে ছাত্রলীগ ক্যাম্পাসে দফায় দফায় মিছিল ও সমাবেশ করেছে! এমনকি তারা সশস্ত্র অবস্থায় রাবির প্রশাসনিক ভবন ঘেরাও করেছে। আবার হুমকি ধমকি দিয়ে ছাত্রদের আন্দোলন অন্যদিকে নেয়ার চেষ্টাও করেছে। এমন অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। ছাত্রলীগের এমন কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আন্দোলন দমাতে এটা ছাত্রলীগের নাটক বলেও মন্তব্য করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন পুলিশ নিরস্ত্র ছাত্রদের ওপর হামলা চালিয়েছে অথচ ছাত্রলীগ ক্যাম্পাসে সশস্ত্র মহড়া দিলেও নিরব ভূমিকা পালন করেছে। প্রশাসন ছাত্রলীগকে দিয়ে আন্দোলন ভিন্নদিকে নিতে মিছিল সমাবেশ করিয়েছে। এতেও কোন সাড়া না পাওয়ায় পরে পুলিশ দিয়ে হামলা চালানো হয়েছে। শিক্ষার্থীরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।  
জানা গেছে, শিক্ষার্থীদের আন্দোলন দমাতে গত কয়েকদিন ধরেই চালানো হচ্ছে ককটেল হামলা। তবে কারা এ ঘটনা ঘটাচ্ছে সে ব্যাপারে প্রশাসনের কোন মাথাব্যাথা নেই।
শনিবার রাতেও আন্দোলনে নেতৃত্ব দেয়া কয়েক শিক্ষার্থীকে লক্ষ্য করে দুই দফা ককটলে বিস্ফেরণ ঘটানো হয়। সকালে শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখলে তাদের আশেপাশে বেশ কয়েকদফা ককটেল বিস্ফোরণ ঘটনানো হয়। এতেও কোন কাজ না হওয়ায় পরে পুলিশ দিয়ে হামলা চালানো হয়। এতে সাংবাদিকসহ ৮০ শিক্ষার্থী আহত হয়।
তবে এসময় ছাতলীগ ছাত্রদের পক্ষে অবস্থান নেয়ায় বিষয়টি তাদের নাটক বলে অভিহিত করেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন প্রশাসন ছাত্রলীগকে দিয়ে ককটেল হামলা চালিয়েছে। আবার তাদেরকে দিয়েই ছাত্রদের পক্ষে মিছিল করিয়েছে। যাতে এর দায়ভার ছাত্রলীগের ওপর না বর্তায়। ওই ককটেল কিস্ফেরণের ঘটনা ঘটানোর কিছুক্ষণ পরেই ছাত্রদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত ৮০ শিক্ষার্থী আহত হয়।