বগুড়ায় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় (জেডিসি) মোট ৪৩ হাজার ৩৭৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।

শুক্রবার সকাল ৯টা থেকে জেলার ৩৭টি কেন্দ্রে জেএসসি এবং ১৯টি কেন্দ্রে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

জেএসসি পরিক্ষায় ৩৩ হাজার ২৫৫ জন পরিক্ষার্থী অংশ গ্রহণ করছে। ১৬ হাজার ৬৫৬ ছাত্র এবং ১৬ হাজার ৫৯৯ জন ছাত্রী রয়েছে।

জেসিডি পরিক্ষায় অংশগ্রহণ করছে ১০ হাজার ১২২ জন পরিক্ষার্থী। ছাত্র রয়েছে ৫ হাজার ২৮৫ জন এবং ছাত্রী রয়েছে ৪ হাজার ৮৩৭ জন।

সে অনুযায়ী জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২১ হাজার ৯৪১ জন ছাত্র আর ২১ হাজার ৪৩৬ জন ছাত্রী অংশ গ্রহণ করছে।

অতিরিক্ত জেলা প্রশাসক সুফিয়য়া নাজিম জানান, পরীক্ষা কেন্দ্র্রগুলোতে নকলমুক্ত সুন্দর এবং সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ২ নভেম্বর থেকে জেএসসি এবং জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় দেওয়া ও কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে হরতাল ডাকে জামায়াত ইসলামী।

জেএ