জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কে. এম নুরুন নবী (বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ) ও ছাত্রলীগ কর্মী শান্ত কুমার নাথ (পরিবেশ বিজ্ঞান বিভাগ)বুধবার রাতে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
হত্যাচেষ্টা, ভাঙচুর ও লুটপাটের মামলায় তাদের গ্রেফতার করা হয়।তারা দু’জনেই মাওলানা ভাসানী হলের আবসিক ছাত্র।
পুলিশ জানায়, গত ২০ আগস্ট রাত সাড়ে ৪টায় মাওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের সভাপতি শাকিল গ্রুপের নেতা-কর্মীদের ওপর হামলা চালায় সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈ গ্রুপের নেতা-কর্মীরা। এ ঘটনায় পরদিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল রানা ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।
এছাড়া এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৬ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করে তদন্ত কমিটি গঠন করেছে।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





