আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক নাসির করিম বাবুলকে জুতার মালা পড়িয়ে লাঞ্ছিত করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীরা হলেন- রুবেল দে, মেহরাজ, আসিফ, শুভ ও সোহেল।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রলীগ সূত্র জানায়, ৫ এপ্রিল চবির প্রয়াত উপাচার্য আবু ইউসুফের স্মরণ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক নাসির করিম বাবুলকে চবি ছাত্রলীগের ওই পাঁচ নেতাকর্মী জুতার মালা পরিয়ে দেয়। এসময় তাকে মারধর করে আহতও করে তারা।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। এ ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসেও দেওয়া হয় অভিযোগ।
এরপর গত ১০ এপ্রিল ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সফর করেন। সফরের ১২ দিনের মাথায় ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চবি ছাত্রলীগের পাঁচ কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করার কথা জানানো হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
চবি ছাত্রলীগের ৫ নেতাকর্মী বহিষ্কার
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক নাসির করিম বাবুলকে জুতার মালা পড়িয়ে লাঞ্ছিত করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীরা হলেন- রুবেল দে, মেহরাজ, আসিফ, শুভ ও সোহেল।
বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিত প্রার্থীদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাদের আটক করে শাহবাগ থানা-পুলিশ।
সিবগাতুল্লাহ ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করেনি ছাত্রদল
ক্যাম্পাসগুলোতে শক্তি প্রদর্শন ও শিক্ষার্থীদের জোরজবরদস্তির রাজনীতি পরিহার না করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবা। তিনি অভিযোগ করেন, অতীতে ছাত্রলীগের পরিণতি থেকে ছাত্রদল কোনো শিক্ষা নেয়নি।
যুব ও ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার
শেরপুরের নালিতাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের কাছে তথ্যনেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব হলেও বায়েজিদ বোস্তামি থানা পুলিশের কাছে কোনো তথ্য নেই।
















