ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জঙ্গি সন্দেহে একজনকে আটক করেছে ডিবি পুলিশ।
রোববার বিকালে জমিয়তে তালাবিয়া আরাবিয়া নামের সংগঠনের সভাপতি ওমর ফারুককে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রক্টর অধ্যাপক ড. সাইফুল ইসলামের কক্ষ (৬০৩৭) থেকে আটক করা হয়।
তবে এ সময় ওই শিক্ষক কক্ষে ছিলেন না। পরে ডিবি পুলিশ ওই কক্ষ থেকে ফারুকের ব্যবহৃত কম্পিউটার জব্দ করে এবং কক্ষটি সিলগালা করে দেয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ এম আমজাদ বলেন, সরকারবিরোধী প্রচারণা ও জঙ্গি কার্যক্রম পরিচালনার অভিযোগে ওমর ফারুককে ডিবি পুলিশ আটক করেছে।
এমকে





