ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)’র নির্বাচন না হলে আসন্ন এসএসসি ও সমমানের দুই দিনের পরীক্ষা পেছানো হবে না বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ড। অর্থাৎ আগের সময়সূচিই বহাল থাকলো।

আজ (বুধবার) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তপন কুমার সরকার জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)’র নির্বাচনের জন্য আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষা পেছানোর কথা ছিল। এখন যেহেতু হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেছেন তাই পরীক্ষার পেছানো হচ্ছে না। নির্ধারিত সূচি অনুযায়ীই পরীক্ষা হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে দুই দিনের পরীক্ষা পেছনোর বিষয়ে সম্মত্তি দিয়েছিলেন। কিন্তু নির্বাচনই যেহেতু আদালতে স্থগিত হয়ে গেছে, সেহেতু সময়সূচি পরিবর্তনের কোনো প্রয়াজন হচ্ছে না।

অর্থাৎ আদালত থেকে নতুন কোনো সিদ্ধান্ত না এলে আগের সূচি অনুযায়ীই ২৪ ফেব্রুয়ারি ভূগোল ও পরিবেশ এবং ২৫ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসির তত্ত্বীয় পরীক্ষা চলবে। আর ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা।

এমবি