শিক্ষা প্রতিষ্ঠান সমুহে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করতে ডাকসু সহ সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসংসদ পুন:রায় চালু ও নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা জাসদ ছাত্রলীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে প্রধান অতিথীর বক্তব্যে জেলা ছাত্রলীগের সভাপতি ছাত্রনেতা আব্দুল মজিদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান সমুহে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করতে ছাত্রসংসদ চর্চার কোন বিকল্প নেই। সঠিক গনতান্ত্রিক চর্চার জন্য নেতৃত্ব তৈরী করতে ছাত্রসংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনের সফলদের তৈরী করেছে ছাত্রসংসদগুলো। তাই ডাকসু সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবিলম্বে ছাত্র সংসদসমুহ পুন:রায় চালু ও নির্বাচনের দাবি করেন তিনি।

কলেজ শাখা জাসদ ছাত্রলীগের সাধারন সম্পাদক আলমগির হোসেনের সভাপতিত্বে ও আসিফ ইয়াসিরের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা সাধারন সম্পাদক রামিম হোসেন, কলেজ ছাত্রলীগের নেতা নাহিদ হাসান, তোসিকুল রেজা খান তনু, জেলা জাসদ ছাত্রলীগের সদস্য শামিম হোসেন, মুজাহিদুল ইসলাম প্রমুখ সহ কলেজ শাখার নেতা কর্মীরা ।

নাজিব