নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে এবার সাগরে নেমেছে নেভাল কমান্ডো। তারা সন্ধান চালাচ্ছে ছাত্রদের উদ্ধারে। তারা বেঁচে আছে না কিভাবে আছে এই নিয়ে হিমশিম খাচ্ছে নৌ বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোরা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২ দিনে কয়েকজন কমান্ডো ক্লান্ত হয়েছে। আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মেশিনারিজ নিয়ে সমুদ্রের তলদেশে দাবড়ে বেরাচ্ছেন, যদি কোন দেহের সন্ধান মেলে। তারা কাজে লাগাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেয়া সুয়ার্টস (SWADS) যা উদ্বোধন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংশ্লিষ্ট আরও জানিয়েছেন, নৌ বাহিনীর রিব (RHIB) ড্রাইভার। ১৬ জন কমান্ডো নিয়ে ডিফেন্ডার সার্চবোটসহ চষে বেরাচ্ছেন সমুদ্রের তলদেশ। কিন্তু কিছুতেই যেন কাজ হচ্ছে না। থামছে না নিখোঁজদের পরিবারের কান্নার রোল।
আহসান উল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের নিখোজ হওয়া ৪ ছাত্রের পরিবার প্রতিদিনই যেন নতুন করে অজানা আতংকে ভোগছে। তাদের মা-বাবার কান্নায় প্রতিবেশিরাও চোখের জল মুছছেন।
নিখোজ  ছাত্রদের শিক্ষক ড: মামুন আক্ষেপ করে বলেছেন, আমার সন্তান তুল্য ছাত্ররা তোরা কোথায় আছিস? জানিনা। ওদের কথা মনে হলেই আমার দ'চোখ পানিতে ভিজে যায়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিখোঁজ ছাত্রদের সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।
গত সোমবার বাংলা নতুন বছর উদযাপনে আহসান উল্লাহ ইউনির্ভাসিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ৩৪ বন্ধু এক সঙ্গে সেন্টমার্টিন ঘুরতে যান।
গোসলে নেমে ৯ ছাত্র সাগরের জলে ভেসে গেলে কোস্টগার্ড ও স্থানীয়রা ৫ জনকে উদ্ধার করে। এদের মধ্যে ২ জন মারা যায়। বাকি ৪ জন এখনও নিখোঁজ।
আনুমানিক রাত সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোস্টগার্ড এবং নৌ-বাহিনীর সদস্যরা সাগরের বিভিন্ন পয়েন্টে ব্যাপক উদ্ধার অভিযান চালাচ্ছে। অপরদিকে নিহত ২ ছাত্রের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
[b]ঢাকা, জেইউ, ১৫ এপ্রিল(টাইম নিউজবিডি.কম)//এসআর
[/b]