দোয়েল চত্বর, বাংলা একাডেমী, টিএসসি, চারুকলা অনুষদ হয়ে মেট্রোরেল প্রকল্পের পক্ষে ও বিপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্বারকলিপি দিয়েছে দুটি পক্ষ।
মেট্রোরেল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার জন্য ক্ষতিকর ও শিক্ষার পরিবেশ বিনষ্টকারী দাবি করে বিকল্প কিছু প্রস্তাব দিয়ে সোমবার উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
এদিকে মেট্রোরেল প্রকল্পের পক্ষে উপাচার্যের কাছে আরেকটি স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের মিরপুর রুটের বাস সার্ভিস বৈশাখী ও চৈতালি এবং টঙ্গী রুটের ক্ষণিকার শিক্ষার্থীরা। তারা ছাত্র ইউনিয়নের পর পরই উপাচার্যের কাছে এ স্মারকলিপি দেয়।
এর আগে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে তারা একই দাবিতে মানববন্ধন করে।
উল্লেখ্য, মেট্রোরেল যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্য দিয়ে না যায় সে দাবিতে গত কয়েকদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে আসছে।
তাদের দাবি, আমরা উন্নয়নের পক্ষে। কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকা ওপর দিয়ে মেট্রোরেল গেলে তা গুলিস্তানে পরিণত হবে।
শিক্ষার পরিবেশ নষ্ট হবে। চুরি, ছিনতাই বেড়ে যাওয়াসহ নানা অসুবিধায় পড়বে ঢাবির শিক্ষার্থীরা। তাই মেট্রোরেল বিশ্ববিদ্যালয় এরিয়া বাদ দিয়ে পাশবর্তী জায়গা দিয়ে নিলে সবাই উপকৃত হবে।
এসএইচ





