মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে আবার পরীক্ষা নেয়ার দাবিতে ময়মনসিংহে অবস্থান কর্মসূচীসহ বিক্ষোভ করেছে মেডিকেল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় তারা প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দেয়। পরে সকাল ১১টার দিকে কলেজ কর্তৃপক্ষ এ তালা ভাঙে।

সেখানে শিক্ষার্থীরা আরও ঘণ্টাখানেক অবস্থান নেয়ার পর একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের গাঙ্গিনারপাড় মোড় এলাকায় আসে। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে শ্লোগান দেয়।

ওএইচ/ এআর