ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক দ্রব্যসহ ছাত্রলীগের ২ কর্মীকে আটক করেছে পুলিশ। ঢাবি সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াজ আল রিয়াদের অনুসারী।
মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালেয়র নাটমন্ডল থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তারা শাহবাগ থানায় আটক রয়েছে বলে জানা গেছে।
আটককৃত শিক্ষার্থীরা হলেন, নৃবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মামুন ও আফজাল। তারা দু’জনই বঙ্গবন্ধু হলের ২০৪ নম্বর রুমে থাকেন। ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে তারা পরিচিত।
জানা গেছে, রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলের পাশে ফেনসিডিল ও গাঁজা সেবন করছিল তারা। এসময় মাদক দ্রব্যসহ তাদেরকে পুলিশ আটক করে। পরে তাদেরকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
শাহবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি)সিরাজুল ইসলাম টাইম নিউজকে বলেন, ক্যাম্পাসে প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন করার কারণে তাদেরকে আটক করা হয়েছে। তারা বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের কর্মী বলেও তিনি জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি দারুস সালাম শাকিল টাইম নিউজকে বলেন, মাদক সেবন করার কারণে তাদেরকে পুলিশ আটক করেছে।
হল প্রভোস্ট অধ্যাপক ড. বায়তুল্লাহ কাদেরী টাইম নিউজকে জানান, প্রকাশ্যে মাদক সেবন করায় দুই ছাত্রকে পুলিশ আটক করেছে। তাদের মাধ্যমে হলের অন্য শিক্ষার্থীরা মাদকাসক্ত হতে পারে। তাদের বিষয়ে হল কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
প্রসঙ্গ যে, ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে হলে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগ রয়েছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিক্রির সিন্ডিকেটের সাথেও তারা জড়িত বলে অভিযোগ পাওয়া যায়।
[b]ঢাকা,২৬ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শিক্ষা
ঢাবিতে মাদক দ্রব্যসহ ছাত্রলীগের ২জন আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক দ্রব্যসহ ছাত্রলীগের ২ কর্মীকে আটক করেছে পুলিশ। ঢাবি সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াজ আল রিয়াদের অনুসারী। মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালেয়র নাটমন্ডল থেকে তাদের আটক করা হয়





