ছাত্রলীগের হামালায় গুরুত্বর জখম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির নেতা মো. রাসেল আলম।
সোমবার বেলা সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ কলা ভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিনের নেতৃত্বে কয়েকজন স্বশস্ত্র ছাত্রলীগ ক্যাডার শিবির নেতা রাসেলের উপর হামলা চালায়। এসময় ছাত্রলীগ ক্যাডাররা রাসেলের বুকে গুলি করে আহত করে। পরে সে পড়ে গেলে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে শিবির নেতা রাসেলের ডান পা গোড়ালী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





