কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণদের সাক্ষাতকার আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিটের ডিন অফিসে অনুষ্ঠিত হবে।
ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের মেধাক্রম ১ থেকে ১৬০-এর  সাক্ষাতকার ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে এবং মেধাক্রম ১৬১ থেকে ৩১৫-এর সাক্ষাতকার ৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে মানবিক বিভাগ থেকে ভর্তিচ্ছু মেধাক্রম ১ থেকে ১৬০-এর  সাক্ষাতকার ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে, বিজ্ঞান বিভাগ থেকে ভর্তিচ্ছু মেধাক্রম ১ থেকে ৮৮-এর সাক্ষাতকার এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ভর্তিচ্ছু মেধাক্রম ১ থেকে ৩৭-এর সাক্ষাতকার ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ভর্তিচ্ছু মেধাক্রম ১ থেকে ১৬৮-এর সাক্ষাতকার ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে, বিজ্ঞান বিভাগ থেকে ভর্তিচ্ছু মেধাক্রম ১ থেকে ১৮-এর সাক্ষাতকার এবং মানবিক বিভাগ থেকে ভর্তিচ্ছু  মেধাক্রম ১ থেকে ১৪-এর  সাক্ষাতকার ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকারের সময় ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশীট এবং  চার কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি সঙ্গে নিয়ে আসতে হবে। সাক্ষাতকারে চূড়ান্তভাবে বিভাগভিত্তিক নির্বাচিত ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি বাবদ ১২ হাজার ৭ শত ষাট টাকা  এবং বিদেশী ছাত্রদের জন্য ৩০০ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ  নির্দিষ্ট কার্যদিবসের মধ্যে জনতা ব্যাংকের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।
এছাড়া মুক্তিযোদ্ধা কোটাসহ বিভিন্ন কোটায় উত্তীর্ণ ভর্তি পরীক্ষার্থীদের ফলাফল এবং আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকায় উত্তীর্ণদের সাক্ষাতকারের সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
গত রোববার রাত ৯টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ স্নাতক (সম্মান) শ্রেণিতে সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.cou.ac.bd) মেধা তালিকা ও অপেক্ষমান তালিকায় উত্তীর্ণদের রোল নম্বর, মেধাক্রম ও মেধাস্কোর প্রকাশ করা হয়।

[b]ঢাকা: ( ২৬ জানুয়ারি টাইমনিউজবিডি.কম ) // ইএইচ[/b]