পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী হল উদ্ধারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে  মহাসমাবেশ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
রোববার সকাল ৯টায় হল উদ্ধার সংগ্রাম পরিষদ ব্যানারে এ সমাবেশ শুরু হয়। তবে গত ১৩ তারিখের শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় শিক্ষক সমিতি এই মহাসমাবেশে অংশগ্রহণ করেননি বলে জানা গেছে।
[b]ঢাকা,১৬মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]