যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়িয়ে সুষ্ঠুভাবে ইংরেজি নববর্ষ উদযাপন করার লক্ষ্যে থার্টি ফাস্ট নাইটের আগেই সন্ধ্যা ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেসব অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, তা বহিরাগতদের কারণেই। ফলে এদিন বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা বলবত রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের বক্তব্যের প্রেক্ষিতে থার্টি ফাস্ট নাইটে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়া হয়।
এমএইচ





