বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আরোপিত কর প্রত্যাহার করা না হলে আগামী ৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ করবে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা অধিকার আন্দোলন (বেবিশিআ)।
বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এ দাবিতে অনুষ্ঠিত ছাত্র-গণ বিক্ষোভ ও সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বেবিশিআ-এর সমন্বয়ক রায়হান তাহারাত লিয়নের সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এর আগে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ধানমন্ডি রাসেল স্কয়ার থেকে আসাদ গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল করে।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জেআই





