ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথমবর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা হয়। আসনপ্রতি লড়েছেন ৪৩ জন ভর্তিচ্ছু।
পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ২০টি স্কুল-কলেজসহ মোট ৭৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এ বছর ১৬শ ৬০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭১ হাজার ৩শ ৫০জন।
এদিকে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে।
ইআর





