রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ সেশনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন র‌্যালী করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। 

মঙ্গলবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার নেতৃত্বে তাদের দলীয় টেন্ট থেকে র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি সৈকত হোসাইন সৈকত, সাংগাঠনিক সম্পাদক সাবরুন জামিল সুস্ময়, শহীদ হবিবুর রহমান হলের সভাপতি মামুন অর রশিদ সহ বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আশিক/জারিফ