জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক জব্বার হলের এক শিক্ষার্থীকে মধ্যরাতে হল থেকে বের করে দিয়েছে জাবি শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীরা। এ সময় ওই শিক্ষার্থীকে পেটানো হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
হলের শিক্ষার্থীরা জানান,মধ্য রাতে ১০৩ নম্বর কক্ষের নাটক ও নাট্যত্বত্ত বিভাগের (৪২ ব্যাচ) আবাসিক শিক্ষার্থী জিয়াকে কোন কারণ ছাড়াই হল থেকে পিটিয়ে বের করে দেয়া হয়। এসময় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সজীব কুমার সাহা (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ৪০তম ব্যাচ),আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম সীমান্ত ও ছাত্রলীগ কর্মী নাহিদ (একাউন্টিং বিভাগ ৪০তম ব্যাচ) উপস্থিত ছিলেন।
এবিষয়ে অভিযুক্ত সজিব জানান,আমরা তাকে মারধর করিনি। শুধু হল থেকে বের করে দিয়েছি। কারণ হিসেবে তিনি জানান,সে তার রুমমেটকে রুম থেকে বের দিয়েছে। পরে ছাত্রলীগের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এবিষয়ে শহীদ রফিক জব্বার হলের প্রভোস্ট প্রফেসর মো. আরজু মিয়াকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শিক্ষা
মধ্যরাতে ছাত্রকে পিটিয়ে বের করলো জাবি ছাত্রলীগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক জব্বার হলের এক শিক্ষার্থীকে মধ্যরাতে হল থেকে বের করে দিয়েছে জাবি শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীরা





