জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তির পঞ্চম মেধা তালিকা ও চতুর্থ মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে মনোনীত শিক্ষার্থীদের ভর্তি ও মাইগ্রেশন আগামী ১১ জানুয়ারি হতে ১৩ জানুয়ারি, ২০১৫ ইং তারিখের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে। পঞ্চম মেধাতালিকা এবং চতুর্থ মাইগ্রেশন তালিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jnu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে।
এ ছাড়াও বিভিন্ন কোটায় ‘বি’ ইউনিটের ভর্তির তৃতীয় মেধা তালিকা এবং ‘ই’ ইউনিটের বিভিন্ন কোটায় ভর্তির তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। কোটায় মনোনীত শিক্ষার্থীদের আগামী ১১ জানুয়ারি হতে ১৩ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ে ভর্তি না হলে তার আসনটি শূন্য বলে বিবেচিত হবে এবং পরবর্তীতে কোনো আবেদন বিবেচনা করা হবে না।
কেএইচ





