জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা ২০২০ শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর বাংলাদেশ কওমী ছাত্রপরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা ২০২০ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভা সঞ্চালনা করেন পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব মিঞা মোহাম্মদ ওমর কাজী।
সভার উদ্বোধনী ঘোষণা করেন বাংলাদেশ কওমী ছাত্রপরিষদের কেন্দ্রীয় আহবায়ক মৌলানা রিদ্ওয়ানুর রহমান হেলালী।
কেন্দ্রীয় আহবায়ক বলেন, ‘এসো নবীন হাদীস শিখি সুন্নাতের পাবন্দী করি’ এই শ্লোগানকে সামনে রেখে রাসূল (সঃ) এর সুন্নাহকে তলাবায়ে কওমিয়াদের রাসূল (স:) এর হাদিস মুখস্থ করার জন্য জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এই বছর হাদীস মুখস্থ করার মাধ্যমে নিজেদের জীবনে রাসূল (স:) এর সূন্নাহকে অনুসরণ করে দুনিয়ার জীবনে কল্যাণ ও পরকালীন জীবনে মুক্তি পাওয়ার জন্য এবং রাসূল (স:) এর সুপারিশ পাওয়ার জন্য আমাদেরকে হাদীস মুখস্থ করার প্রবণতা তৈরি করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি
এমবি





