ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দর্শন বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সপ্তম পুনর্মিলনী আগামী ৯ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৪৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রী এতে অংশগ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন।
অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশনের জন্য দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মুঠোফোন ০১৭১৬৬৫৪৭৬৩ অথবা ০১৭১৩০৭৮৫৯৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এআর





