ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের ২০১৩-১৪ সেশনের প্রথম বর্ষের অনার্স কোর্সের এক লাখ ৩৭ হাজার টাকা টিউশন ফি ও সব বিভাগের বিভাগ উন্নয়ন ফি প্রত্যাহার দাবিতে প্রগতিশীল ছাত্র জোট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ডাকা সর্বাত্মক ছাত্র ধর্মঘট চলছে।
মঙ্গলবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাশেদ শাহরিয়ার বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের বর্ধিত ফি কমানের জন্য ওই বিভাগের চেয়ারম্যানের কাছে আবেদন জানানো হয়। এরপর একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি দেয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের এই দুই কর্তা ব্যক্তির কাছ থেকে আমরা ইতিবাচক কোনো সাড়া পাইনি।”
তিনি আরো বলেন, “আমাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। প্রথমে আমরা কলাভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদে এই আন্দোলনের সূচনা করেছি। আমাদের দাবি আদায়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। সেই ধারাবাহিকতায় আমরা আমাদের দাবি আদায়ে কঠোর কর্মসূচিতে নেমেছি।”
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রহুল আমিন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মারুফ বিল্লাহ তন্ময়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক প্রীতিলতা ও বাংলাদেশ ছাত্র ফেডারোশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা।
[b]ঢাকা,১১ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শিক্ষা
ঢাবিতে প্রগতিশীল ছাত্র জোটের ধর্মঘট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের ২০১৩-১৪ সেশনের প্রথম বর্ষের অনার্স কোর্সের এক লাখ ৩৭ হাজার টাকা টিউশন ফি ও সব বিভাগের বিভাগ উন্নয়ন ফি প্রত্যাহার দাবিতে প্রগতিশীল ছাত্র জোট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ডাকা সর্বাত্মক ছাত্র ধর্মঘট চলছে





