জগন্নাথ বিশ্ববিদ্যাল (জবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীদের আউটডোর(ব্যবহারিক) পরীক্ষা চলাকালীন অবস্থায় হামলাকারী সম্রাট নামে একজনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার জবি উপাচার্য ড. মীজানুর রহমান ও প্রক্টর সহযোগী অধ্যাপক ড. নুর মোহাম্মদ টাইমনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উপাচার্য বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে সাময়িক বহিস্কার করেছি তদন্দ কমিটির রির্পোট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এ সময় প্রক্টর সহযোগী অধ্যাপক ড. নুর মোহাম্মদ বলেন, আমরা প্রাথমিকভাবে শিক্ষার্থীদের উপর হামলার প্রমাণ পেয়েছি।ফলে সম্রাট নামের ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছি।
জানা যায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে সম্রাট তার দলবল নিয়ে চারুকলা বিভাগের শিক্ষার্থীদের উপর হামলা চালায়।
এঘটনাকে কেন্দ্রকরে চারুকলা বিভাগের শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে সম্রাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে জবি প্রশাসন।
এ ব্যাপারে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম টাইম নিউজকে বলেন, সম্রাট ছাত্রলীগের কেউ না। আমি তাকে চিনি না। আমি শুনেছি সম্রাট নামে একজন চারুকলা বিভাগের
শিক্ষার্থীদের উপর হামলা করেছে ,আর চারুকলা বিভাগ লিখিত ভাবে অভিযোগ দিয়েছে। সেখানে আমরাও তার সুষ্ঠ বিচার দাবী করছি।
তবে একজনকে বহিষ্কার করায় চারুকলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, শুধু একজনকে নয়, হামলাকারী সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
নাজমুল/জারিফ





