ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বুধবার বিকাল সাড়ে ৫টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের ৪১তম ব্যাচের ফাতেমা খাতুন নামের এক ছাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন পথচারী।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) এর সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী। তার পিতার নাম আফসার মন্ডল এবং গ্রামের বাড়ি পাবনার আতাইকুলার ষোলাবাড়িয়ায়।
এদিকে শিক্ষার্থী নিহত হওয়ার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড় অবরোধ করছে,গাড়ি ভাংচুর করেছে এবং গুলিস্থান-ধামরাইয়ের একটি বাসে আগুন দিয়েছে।
এ সময় ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করেন এবং বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের ধৈর্য ধরার পরামর্শ দেন। তবে রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা ।
প্রত্যক্ষদর্শীরা জানান,বিশ্ববিদ্যালয় ফটকের সামনে ঢাকামুখী পার্শ্বে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ফাতেমাসহ ৩ জন। এ সময় আরিচামুখী কেয়া পরিবহনের একটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে অপেক্ষায় থাকা ফাতেমাসহ ৩ জনকে চাপা দেয় ঢাকামুখী একটি পিকআপ ভ্যান। এতে ঘটনাস্থলেই মারা যান ফাতেমা। আহত ২ জন হলেন রেহানা আক্তার ও নুরুল ইসলাম।
এদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হলেও অবস্থা গুরুতর হওয়ায় রেহানাকে ঢাকায় পাঠানো হয় এবং নুরুলকে নিকটস্থ সাভার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মানস চৌধুরী বলেন,ঘটনাটি বেদনাদায়ক। আমরা খোঁজ-খবর নিচ্ছি।
বিশ্ববিদ্যলয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, নিহত ফাতেমাকে গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে ভিসি ড. অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, দুর্ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]