জিপিএ-২.৮৩ পেয়ে স্নাতক পরীক্ষায় পাস করেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাংসদ অনুপম শাহজাহান। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি উত্তীর্ণ হয়েছেন।
সখীপুর আবাসিক মহিলা কলেজ টিউটোরিয়াল কেন্দ্রের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারী আহাম্মদ আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের স্নাতক সমাপনী পর্বের ফল বের হয়েছে। ‘ইন্টারনেট থেকে ফল সংগ্রহ করে রাতেই আমি সাংসদকে মুঠোফোনে জানিয়েছি। পাসের খবর শুনে তিনি খুবই খুশি হয়েছেন।’
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাংসদ অনুপম শাহজাহান ওই আসনেরই প্রয়াত সাংসদ শওকত মোমেন শাহজাহানের ছেলে। গত ২০ জানুয়ারি শওকত মোমেন শাহজাহান মারা যান। শূন্য আসনে গত ২৯ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ১৬ এপ্রিল স্থগিত কেন্দ্রে আবার ভোট নেওয়ার পরে অনুপম শাহজাহান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জিতেছেন। ২১ এপ্রিল তিনি সাংসদ হিসেবে শপথ নেন। এর সাত দিন পরই স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হলেন সংসদ সদস্য।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শিক্ষা
জিপিএ-২.৮৩ পেয়েছেন সংসদ সদস্য অনুপম শাহজাহান
জিপিএ-২.৮৩ পেয়ে স্নাতক পরীক্ষায় পাস করেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাংসদ অনুপম শাহজাহান। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি উত্তীর্ণ হয়েছেন





