চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তায়েফুক হক তপুকে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি দিয়ার ইরফান চৌধুরীকে নিয়ে ফের উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসে।
দিয়াজ ক্যাম্পাসে দেখা যাওয়ায় ছাত্রলীগের অন্যান্য গ্রুপগুলো ক্যাম্পাসে মহড়া দিচ্ছে। এতে করে উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। দিয়াজ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও তপুকে হত্যার চেষ্টা মামলার ২নং আসামি।
ছাত্রলীগের অন্যান্য পক্ষগুলো বলছে, দিয়াজের পরিকল্পনায়ই নৃশংসভাবে তপুকে কুপানো হয়েছে। তিনি মামলার অন্যতম আসামিও। কিন্তু তিনি ক্যাম্পাসে ঘোরাফেরা করছে। পুলিশ কেন তাকে ধরছে না। আর প্রশাসনই বা কেন নিরব!
তারা আরও দাবি করছে, দিয়াজ ক্যাম্পাসের কেউ নয়। সে ছাত্রলীগের কিছুই না। তাকে কেন্দ্র করে এত ঝামেলা কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। বর্তমানে ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করছে।
মাসুম/ এআই





