এসএসসি ও সমমানের পরীক্ষায় আটটি শিক্ষাবোর্ডের মধ্যে পাশের হার সবচেয়ে বেশি রাজশাহী(৯৬.৩৪%) আর সবচেয়ে কম কুমিল্লায়(৮৯.২৩%)।
এছাড়া ঢাকা বোর্ডে পাসের হার(৯৩.৯৪), চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৯১.৪০%, বরিশাল শিক্ষা বোর্ডে ৯০.৬৬%, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৮৯.৯২%, দিনাজপুর বোর্ডে ৯৩.২৬%, যশোর বোর্ডে ৯২.১৯%।
অন্যদিকে কারিগরী বোর্ডে পাসের হার ৮১.৯৭ শতাংশ, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৯.২৫ শতাংশ এবং ডিআইবিএস-এ পাসের হার ৯২.৬৭ শতাংশ।
শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ৯২টি। সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৩ জন।
শনিবার সকাল ১০টায় গণভবনে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসএসসি পরীক্ষার ফলাফলের কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্ত করেন।
এবছর এসএসসি, দাখিল ও কারিগরী বোর্ডে ১৪ লাখ ২৬ হাজার ৯২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ লাখ ৩৩১ জন।
৬ লাখ ৭৯ হাজার ৯৬১ জন ছেলে পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাসের হার ৯১.৮৪ শতাংশ।
এছাড়া ৬ লাখ ৩৬ হাজার ৩৭০ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৯০.৮১ শতাংশ।
দুপুর ১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। বেলা ২টা থেকে শিক্ষার্থীরা এ ফলাফল জানতে পারেবন।
ফলাফল জানতে ক্লিক করুন: www.educationboardresults.gov.bd
এছাড়া যে কোনো মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে সাধারণ বোর্ডের জন্য SSC ও মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন: (SSC Dha 123456 2013 and send the sms to 16222)।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শিক্ষা
সর্বোচ্চ পাশ রাজশাহীতে আর সর্বনিম্ন সিলেটে
এসএসসি ও সমমানের পরীক্ষায় আটটি শিক্ষাবোর্ডের মধ্যে পাশের হার সবচেয়ে বেশি রাজশাহী(৯৬.৩৪%) আর সবচেয়ে কম কুমিল্লায়(৮৯.২৩%)। এছাড়া ঢাকা বোর্ডে পাসের হার(৯৩.৯৪), চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৯১.৪০%, বরিশাল শিক্ষা বোর্ডে ৯০.৬৬%,





