কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে। এবার কুমিল্লা বোর্ডে পাস করেছে ৮৪ দশমিক ২২ শতাংশ। যা গতবার ছিল ৮৯ দশমিক ৯২ শতাংশ।
এক লাখ ৪৬ হাজার ২৬৯ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এক লাখ ৪৫ হাজার ৭৬৮ জন। এবার বিজ্ঞান, মানবিক ও ব্যাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৯৫ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাশের হারের দিক থেকে এগিয়ে রয়েছে ছেলেরা। তাদের পাশের হার ৮৬ দশমিক ১৪ শতাংশ। অন্যদিকে মেয়েদের পাশের হার ৮২ দশমিক ৫৭ শতাংশ।
এআর





