হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভর্তি কার্যক্রম রোববার শুরু হবে। ভর্তি চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।

হাবিপ্রবি জনসংযোগ ও প্রকাশনা শাখার অফিসার মো. মমিনুল ইসলাম শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘এ’ ও ‘ডি’ ইউনিটের মেধা তালিকায় উত্তীর্ণদের ভর্তি রোববার, ‘বি’, ও ‘সি’ ইউনিটের মেধাতালিকায় উত্তীর্ণদের ভর্তি সোমবার, ‘ই’ ও ‘এফ’ ইউনিটের মেধাতালিকায় উত্তীর্ণদের ভর্তি মঙ্গলবার।

‘এ’ ও ‘ডি’ ইউনিটে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি বুধবার, ‘বি’ ও ‘সি’ ইউনিটের অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ২৮ ডিসেম্বর এবং ‘ই’ ও ‘এফ’ ইউনিটের অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মেধা তালিকার সব ছাত্রছাত্রীদের ভর্তির দিন সকাল ১১টার মধ্যে পছন্দক্রম ফরম জমা প্রদান করতে হবে। এ ছাড়া অপেক্ষামাণ তালিকায় ভর্তির জন্য সব ছাত্রছাত্রীদের পছন্দক্রম ফরমসহ সকাল ১১টার মধ্যে রিপোর্ট প্রদান করতে হবে।

অপেক্ষমাণদের ইউনিট অনুযায়ী শূন্য আসনে ওইদিনই ভর্তি করা হবে।

কেএইচ