রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই নেতাকর্মীর ওপর হামলা ও হাত-পা কেটে দেওয়ার ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তাদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিক্ষা
রাবি ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আটক ১০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই নেতাকর্মীর ওপর হামলা ও হাত-পা কেটে দেওয়ার ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।





