জামায়াতে ইসলামীর সংগঠন ছাত্রী সংস্থায় জড়িত সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের তিন ছাত্রীকে আটক করা হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আটক করে।
আটককৃতরা হলেন সুমি, জান্নাতুল মাওয়া। আটককৃত অন্যজনের নাম জানা যায়নি।
এ বিষয়ে প্রক্টর এম আমজাদ আলী জানান, রাতে ওই হলে তল্লাশি চালানো হয়। আটককৃত তিন ছাত্রীর বিরুদ্ধে ছাত্রী সংস্থায় জড়িত থাকার সম্পৃক্ততা পাওয়া গেছে। প্রশাসনিক নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় ওই ছাত্রীদের ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়।
কেএইচ





