১৭ দিন ঈদের ছুটির পর আগামীকাল রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ক্লাস শুরু হতে যাচ্ছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঈদুল আজহার ছুটির কারণে ১৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ক্লাস বন্ধ ছিল।
২ ও ৩ অক্টোবর শুক্রবার ও শনিবার থাকায় ৪ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।
এমকে





